জয়েন্টে প্রথম দশ স্থানে ছাত্রী একজনই

আমাদের ভারত, ২৬ মে: শুক্রবার প্রকাশিত পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম দশটি স্থানের মধ্যে রয়েছে একজন ছাত্রী। বাকি ন’জনই ছাত্র। রাজস্থানের কোটার ছাত্র রয়েছে দু’জন। বাকি ৮ জন পশ্চিমবঙ্গেরই।

প্রথম—রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ সাহিল আখতার।
দ্বিতীয়— এই স্কুলেরই সোহম দাস।
তৃতীয়— বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায়।
চতুর্থ— মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাট।
পঞ্চম— দুর্গাপুুরের হেমশীলা মডেল স্কুলের অয়ন।

ষষ্ঠ— সোদপুরের নারায়ণা স্কুলের অরিত্র অম্বুধ দত্ত।
সপ্তম— কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্তন সাহা।
অষ্টম— বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।
নবম— রাজস্থানের কোটার দিশা ডেলফি পাবলিক স্কুলের রক্তিম কুণ্ডু।
দশম— হোলি অ্যাঞ্জেলস স্কুল, কাটোয়ার শ্রীরাজ চন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *