“টাকার দামে পতনের আশঙ্কার কারণ নেই”, দাবি অগ্নিমিত্রার

আমাদের ভারত, ২০ জুলাই: গত কয়েকদিন ধরেই অর্থবাজার সাক্ষী ডলারের তুলনায় টাকার দামে পতনের। এর অবশ্য অন্য ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর মতে, আশঙ্কার কারণ নেই।

ঘটেছে টাকার দামের সর্বোচ্চ পতন। ডলারের তুলনায় টাকার দামে অস্বাভাবিক হারে পতনকে বাজার বিশেষজ্ঞরা ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। এই পতন তৈরি করেছে আশঙ্কার মেঘ। বুধবার অগ্নিমিত্রা জানান, “ডলারের তুলনায় শুধু টাকা নয়, অন্য মুদ্রার দাম কমছে। উন্নয়নশীল দেশের ক্ষেত্রেও হয়েছে। ডলারের তুলনায় ইয়েন, পাউন্ড ও ইউরোর দর ও কমেছে।

২০১১,‘১২ ও ‘১৩ সালে টাকার দাম ডলারের তুলুনায় ৬৮ হয়ে গিয়েছিল। অন্য দেশের ঠিক থাকলেও শুধু ভারতে কমে যায়। এখন
পৃথিবীজুড়ে কমছে। একইসঙ্গে মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানে এর প্রভাব পড়েছে। যদিও আমেরিকার তুলনায় ভারতের মুদ্রাস্ফীতি কম। ফলে যারা শুধু টাকার দর পড়ে যাওয়া নিয়ে বলছেন, ঠিক বলছেন না। সব বিকৃত তথ্য দিচ্ছে। প্রকৃত অবস্থা তুলে ধরছেন না।

ভারতের বাজারে ক্রয় ক্ষমতা অন্য উন্নশীল দেশের থেকে বেশী। ভারতের প্রবৃদ্ধির হার ভালো। ফলে আশঙ্কার কারণ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *