কোনও মায়ের লাল নেই, মদন মিত্রের গাড়িতে হামলা করবে, জগদ্দলে বললেন মদন মিত্র

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ জানুয়ারি: কোনও মায়ের লাল নেই যে মদন মিত্রের গাড়িতে হামলা করবে। বারাসাতে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা বৃহস্পতিবার বারাসাতে যশোর রোডে তাঁর গাড়ি ঘেরাও করলে মদন মিত্র গাড়ি থেকে নেমে পড়েন। জগদ্দলে তৃণমূলের সমর্থনে মিছিল করে সেই প্রসঙ্গে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।

তিনি বলেন, “কোনও মায়ের লাল নেই যে মদন মিত্রের গাড়িতে হামলা করবে?” মদন মিত্র শুক্রবার দুপুরে জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে ফিডার রোড ধরে শ্যামনগর চৌরঙ্গী মোড় পর্যন্ত বিশাল মিছিল করেন। মূলত বিজেপির একগুচ্ছ নীতিকে জনবিরোধী বলে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। এদিন মদন মিত্র বলেন, বাম আমলে মানুষ অনেক বনধ দেখেছে, আর বাংলায় বনধ করবেন না। মদন মিত্রের এই মিছিলে ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *