বিজেপির মত শয়তান দল সারা পৃথিবীতে নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ:
শুক্রবার দাসপুর থানার বেলেঘাটা এলাকায় দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ভুঁইঞা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর দোলাইয়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর ভাষণে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বর্তমান বিজেপির মতো শয়তান দল সারা পৃথিবীতে নেই। বিজেপি হার্মাদদের দল। হায়দ্রাবাদ থেকে কিছু গদ্দার এসেছে তারা বাংলাজুড়ে অশান্তি পাকাচ্ছে। তিনি তাঁর ভাষণে আরও বলেন, তৃণমূল জিতলে কৃষকদের দশ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতিবছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দশ হাজার করে টাকা দেওয়া হবে। তিনি বলেন, বন্দুকের বদলে বন্দুক চালানো আমার রাজনীতি নয়। আমরা বাংলার মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছি। ক্ষমতায় এলে ঘরে ঘরে রেশন পৌঁছে দেব। ৪০ লক্ষ বাড়ি দিয়েছি, আরও ৩০ লক্ষ বাড়ি দেব। বাংলায় অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, আগামী দিনে আরও হব। ৪৬ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ সাংসদ হয়ে মানুষকে কিছু দেয়নি এবং তার সাংসদ এলাকার কোনও কাজ করেনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন।

সেইসঙ্গে তিনি বলেন, সারা দেশজুড়ে কৃষজ আন্দোলন চলছে। কৃষকরা হরিয়ানার সিন্ধুতে বসে আছে। কৃষকরা রাস্তায় যাতে না বেরতে পারে তাই পেরেক পুঁতে দেওয়া হয়েছে।আপনারা জানেন যীশুকে কীভাবে নির্যাতন করা হয়েছিল। আর আজকে যাতে কৃষকরা রাস্তায় বেরতে না পারে তার জন্য রাস্তায় পেরেক পুঁতে দেওয়া হয়েছে।আর নানা রকম নির্যাতন করছে নরেন্দ্র মোদীর হোঁদল কুতকুতের সরকার। শুক্রবার দাসপুরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আপনারা জানেন ওরা নারীবিদ্বেষী, মহিলাদের যা তা করে গালি দেয়, এমনকি মা দুর্গাকেও গালি দেয়। এছাড়াও বীরসা মুন্ডা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ সম্পর্কেও বেশ কিছু মন্তব্য করেন এদিন।সেল্ফ হেল্প গ্রুপে আমার এক কোটি ছেলেমেয়ে রয়েছে অনেক কাজ করে তারা। তিনি বলেন, আরও দশ লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হবে এবং তাদের পঁচিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না যা পয়সাকড়ি পায় তা সংসারের জন্য খরচ করে দেয়। এখন আর ঘরে লক্ষ্মীর ভাড়ার বলে কিছু নেই সেটাও নোটবন্দি করে নরেন্দ্র মোদী নিয়ে নিয়েছে। তাই আমরা একটা সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিকল্পনা করেছি যেখানে বাড়ি বাড়ি মহিলাদের জন্য একটি লক্ষ্মীর ভান্ডার থাকবে সেখানে আমরা মহিলাদের হাত খরচের জন্য পাঁচশ টাকা করে দেব, আর শিডিউল কাস্ট মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানান। শুক্রবার দাসপুরের জনসভায় এসে বিজেপি সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্য সরকারের উন্নয়ন ও নতুন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। দাসপুরের সভা শেষ করে চন্দ্রকোনার ঝাঁকরা এলাকায় চন্দ্রকোনার তৃনমূল প্রার্থী অরূপ ধাড়ার সমর্থনে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এরপর ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরা থানার বালিচক এলাকায় তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। ওই তিনটি সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করারও ডাক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *