পুজোয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, নির্ভয়বাণী আবহাওয়া দফতরের

রাজেন রায়, কলকাতা, ৯ অক্টোবর: পুজোয় সুখবর দিল আবহাওয়া দফতর। পুজোর মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা কম। কারণ উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। যদিও এর আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, অষ্টমী থেকে দশমী পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। তারফলে মনখারাপ হয়ে গিয়েছিল উৎসবপ্রেমী বাঙালির। 

আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, আগামী ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনেরবেলা তাপমাত্রা থাকবে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকবে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। সে সময় উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *