মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় বিকল্প নেই, বললেন নোয়াপাড়ার প্রার্থী মঞ্জু বসু

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ মার্চ: বাংলার উন্নয়নের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় বিকল্প নেই। দিদির স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী কিংবা সবুজ সাথী, সব ক্ষেত্রেই উপকৃত বঙ্গবাসী। আগামী দিনে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন। সারা বাংলার অন্যান্য এলাকার মত নোয়াপাড়াবাসীও সেই সুবিধা পেয়েছে। তাই নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাড়া রয়েছে। যেখানে যাচ্ছি প্রচারে মানুষ ভিকট্রি দেখাচ্ছে।” বললেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী মঞ্জু বসু ।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উত্তর ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন মঞ্জু বসু। ঢাক ঢোল নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার রামনগর এলাকায় প্রচার করেন। তিনি বিজেপির বিরুদ্ধে বলেন, “নরেন্দ্র মোদীর শাসনে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। অগ্নিমূল্য বাজার দর। বিজেপিকে মানুষ পছন্দ করেছে না। ওরা গরিব মানুষের পাশে নেই। তবে বাংলার গরিব মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাঁকে ফের নবান্নে পৌঁছে দিতেই আমরা লড়াই করছি।”

উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর আনন্দমঠের রামনগর, লকগেট এলাকায় হুড খোলা অটোতে প্রচার করেন মঞ্জু বসু। প্রচারে ছিলেন কয়েকশ তৃণমূল নেতা, কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *