আমাদের ভারত, ২ নভেম্বর: যীশু খ্রিষ্ট হিন্দু ছিলেন এমনটাই দাবি করেছেন পুরীর গোবর্ধন পিঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ-সরস্বতী। সেই সঙ্গে তাঁর আরও দাবি, ১০ বছর ভারতে কাটিয়েছিলেন যীশু। তার মধ্যে পুরীতেই তিন বছর ছিলেন। সেই সময় তিনি হিন্দুই ছিলেন। পরে তাঁকে ধর্মান্তরিত করা হয়। শুধু তাই নয় এই সমস্ত বক্তব্যের প্রমাণও রয়েছে তাঁর কাছে বলে দাবি করেছেন শংকরাচার্য।
বাইবেলে যীশুর জীবনের দশ বছরের কোনো উল্লেখ নেই। কারণ সেই সময় তিনি ভারতে ছিলেন। তারমধ্যে তিন বছর কাটিয়েছেন পুরীতে। ১০ বছর ভারতে থাকার সময় বৈষ্ণব ধর্মে বিশ্বাস করতেন যীশু। পুরীতে গিয়ে শঙ্করাচার্যের কাছ থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। সেই জন্যই বিদেশের বেশ কয়েকটি যীশুর মূর্তিতে তিলক দেখতে পাওয়া যায়। শুধু যীশুই নন তার বাবা-মাও হিন্দু ছিলেন বলে দাবি করেছেন পুরীর শংকরাচার্য।
এই মন্তব্য’কে পূর্ণ সমর্থন করেছেন পুরীর গোবর্ধন মঠের কর্তৃপক্ষ। মঠের জনসংযোগ প্রধান মাত্রুদত্ত বলেছেন, শংকরাচার্য আগেও বেশ কয়েকবার এমন কথা বলেছেন। দশ বছর ভারতে ছিলেন যীশু। তার পূর্বপুরুষদের মতো যিশু হিন্দু ছিলেন। বাইবেলে যীশুর জীবনের ১০ বছরের কোনো উল্লেখ পাওয়া যায় না। আর যীশুর জন্মের সময়টা যদি মাথায় রাখা হয় তাহলে তো হিন্দু ধর্ম অনেক পুরনো। স্বাভাবিকভাবে যিশু ও তার পরিবার হিন্দু ছিলেন।
শংকরাচার্যের এই কথায়, তুমুল বিতর্কের ঝড় উঠেছে। ভুবনেশ্বরের আর্চ বিশপ জন বড়ুয়া বলেছেন, যদি এই বক্তব্যের কোনো প্রমাণ থাকে তাহলে সেগুলি সকলের সামনে প্রকাশ করতে হবে। তার মতে এই কথা আগে কখনো কেউ বলেননি। বাইবেলে এই ধরনের কথা লেখা নেই। যীশু হিন্দু ছিলেন একথা একেবারে অবাস্তব। তিনি যদি সত্যি হিন্দু হয়ে থাকেন এবং পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে থাকেন তাহলে খ্রিস্ট ধর্মের উৎপত্তি হল কোথা থেকে?
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

