বাংলাদেশে হিন্দু অবস্থা নিয়ে ফের তোপ তথাগতর

আমাদের ভারত, ৪ অক্টোবর: বাংলাদেশে হিন্দু অবস্থা নিয়ে ফের এক্স হ্যাণ্ডেলে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার তিনি লিখেছেন, “মাথামোটা হলে প্রতিটি কথা পাখি পড়ার মতো বুঝিয়ে দিতে হয়। প্রবেশের অধিকার নেই মানে বসবাসের অধিকার নেই, যেটা ১৯৪৭ সাল পর্যন্ত ছিল। আমাদের ঘরবাড়ি সবই বেদখল হয়ে গেছে। আমরা কোন দুঃখে কলকাতা ছেড়ে ওখানে গিয়ে থাকব? কিন্তু পুজোর সময় সবাই ওখানে সমবেত হতেন। আর হন না।

এক্স হ্যাণ্ডেলে একটি সংশ্লিষ্ট মন্তব্যের প্রেক্ষিতে তথাগতবাবু লিখেছেন, “আহা! ইনি তো ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন যে, মোল্লা-মৌলবী- মৌলানারাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সে দিন আসতে এখনো বাকি আছে, মিয়া! টাকা দিয়ে শংসাপত্র আগে পাওয়া যেত না। ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় এটি প্রথম চালু করে। তারপর সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে।”

এক্স হ্যাণ্ডেলে অপর একটি সংশ্লিষ্ট মন্তব্যের প্রেক্ষিতে তথাগতবাবু এ দিন লিখেছেন, “বাংলাদেশ প্রীতির কারণ, ওই দেশের ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের গ্রাম। হিন্দু হবার অপরাধে সেখানে আমার প্রবেশের অধিকার নেই। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ সরকার এক কোটির উপর হিন্দুকে দেশ থেকে তাড়িয়েছে। এবার বোঝা যাচ্ছে মোল্লাশ্রী, কেন প্রীতি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *