আইআইটি খড়্গপু্র ক্যাম্পাসের একটি ছাত্রাবাস থেকে ছাত্রের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: আইআইটি খড়্গপু্র ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে এক ছাত্রের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফায়জান আহমেদ নামের ২৩ বছরের ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে ক্যাম্পাসের একটি ছাত্রাবাসের ঘর থেকে।

জানাগেছে, কিছুদিন আগেই তিনি এই ঘরে স্থানান্তরিত হয়ে এসেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি সদ্য নয় কারণ মৃতদেহটিতে পচন ধরেছে বলে মনে করা হচ্ছে। আইআইটি মেকানিকাল ইঞ্জনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জানের বাড়ি অসমের তিনসুকিয়ায়।

জানা গেছে, শুক্রবার সকালে লালা লাজপত রায় ছাত্রাবাসের একটি কক্ষ থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে, ওই ছাত্রটি সম্প্রতি লালা লাজপত রায় ছাত্রাবাসে বোর্ডার হয়ে এসেছিলেন, এটি দুর্ঘটনা নাকি এর অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *