নবদ্বীপে সাতসকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ,১৫ সেপ্টেম্বর: সাতসকালেই একটি দেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের মাঝের চরা কলোনি পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুরজেল শেখ, বয়স আনুমানিক ৪৭ বছর।

এলাকাবাসীরা বলেন, আজ সকালেই দেখি আমাদের এখানে একটি তাঁতের কারখানার পাশে তাঁর দেহটি পড়েছিল। শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়।
সঙ্গে সঙ্গে আমরা তাঁর পরিবারকে খবর দিই। মৃতের ভাইপো নাসিম শেখ বলেন, সকালেই আমি শুনি কাকা গলায় দড়ি দিয়েছে। এরপর ঘটনাস্থলে যাই এবং শরীরে রক্তের দাগ দেখতে পাই। তিনি আরো বলেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। তবে এই ঘটনার পর থেকেই মৃতের স্ত্রী পলাতক বলে জানায় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *