আগামী ৪ মে পর্যন্ত মালদহে ঝড়- বৃষ্টির সম্ভবনা

আমাদের ভারত, মালদহ, ৩০ এপ্রিল: আগামী ৪ মে পর্যন্ত মালদহে ঝড়- বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্রবার রাতে মালদায় ঝড় বৃষ্টি হওয়ায়, কিছুটা স্বস্তি পেয়েছেন জেলাবাসী। তবে এদিন ঝড়-বৃষ্টিতে জেলায় আমের ব্যাপক ক্ষতির সম্ভাবনা করছেন জেলা উদ্যানপালন দফতরের কর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, আগামী ৪ মে পর্যন্ত মালদা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টি ও ঝড়ের সম্ভবনা। শুক্রবার জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৪৫ কিলোমিটার। জেলায় বর্তমানে ৩৫-৪০ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। ৪ তারিখের পর স্বাভাবিক হবে আবহাওয়া। জেলার তাপমাত্রা আবার বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *