সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: এবার ভোট বয়কটের ডাক দেওয়া মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। আজ আড়শা থানার পুয়াড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে একাধিক পোস্টার দেখা যায়। এছাড়া বিভিন্ন গ্রামে সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টারে কেন্দ্রের কৃষি আইন বাতিল, স্কুল কলেজ চালুর দাবি জানানো হয়েছে।

এছাড়া জঙ্গল মহলে ভোট বয়কটের ডাক দেওয়া হয় পোস্টারে। পোস্টারগুলো আজ সকালে গ্রামবাসীদের নজরে আসে। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ পোস্টারগুলো তুলে নিয়ে যায়। জেলা পুলিশের পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে খুব একটা আমল দিতে চাইছে না। এই ধরনের কাজে যারা যুক্ত তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে বলে পুলিশ জানায়।


