“আম্রুত সহ বিভিন্ন প্রকল্প নিয়ে জলপাইগুড়ি পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে”, দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ ডিসেম্বর: আম্রুত প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প নিয়ে জলপাইগুড়ি পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর। পুরসভার সাফাই সায়ন্তনবাবু মিথ্যা অভিযোগ করছে। উনি যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবো, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে সায়ন্তবাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির।

আজ দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়িতে আসেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আসন্য পুর ভোটের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে দলে বলে জানিয়েছেন সায়ন্তন বসু। পাশাপাশি এবারে পুর ভোটে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট দেবে, না সাধারণ মানুষ বিজেপিকে জয়ী করবে। পাশাপাশি পুরসভা এলাকায় কেন্দ্রের প্রকল্প আম্রুত সহ বিভিন্ন প্রকল্পের টাকা এখানকার তৃণমূল নেতারা পকেটে পুরেছে৷ এই সমস্ত দুর্নীতি নিয়ে বিজেপি সাধারণ মানুষের কাছে যাবে বলে জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, বিজেপি নেতা সায়ন্তন বসু মিথ্যা অভিযোগ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *