বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ কলকাতা পুলিশের

রাজেন রায়, কলকাতা, ৮ অক্টোবর: শুরু হয়ে গেছে বাঙালির মহোৎসব।করোনা আবহে বিধি মেনে শান্তি শৃঙ্খলার মধ্যে পুজো পার করাই এখন পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।স্যানিটাইজার মুখে মাস্ক সামাজিক দূরত্ব এখন সংক্রমণ ঠেকাতে বড় হাতিয়ার। পুজো কমিটিগুলি যাতে স্বাস্থ্যবিধি মেনে পুজা সম্পন্ন করে সেই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। ২০২১ সালের দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ। গাইড ম্যাপ প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

এই গাইড ম্যাপে পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকছে। পাশাপাশি আজ ট্রাফিক বুলেটিন প্রকাশ করা হয়। ট্রাফিক বুলেটিনে গত এক বছরে পথ দুর্ঘটনা থেকে শুরু করে ট্রাফিকের সার্বিক উন্নতির তথ্য থাকবে। সোমেন মিত্র জানান, গত দু’বছর ধরে দেখা যাচ্ছে সাধারণ মানুষ অনেকটাই সতর্ক। সাধারণ মানুষ পুজোর দিনগুলিতে কোভিড বিধি মেনে চলবেন বলে তিনি আশা রাখছেন। তিনি বলেন, সরকারি নির্দেশিকা মেনেই পুজো হবে। বাচ্চাদের প্রবেশ নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। বাচ্চাদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফে ব্যাচ করা হয়েছে।

এই বছর রাস্তায় পুজোর দিনগুলিতে পাঁচ হাজারের বেশি পুলিশ রাস্তায় থাকবেন। গাইড ম্যাপ এসব পুজোমণ্ডপে তথ্য থাকবে। পুজোর দিন গুলিতে যেহেতু নাইট কারফিউ উঠে যাচ্ছে তার জন্য অনেক মানুষ রাস্তায় বেরতে পারে সেজন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। পুজোর সময় অপরাধ ঠেকাতে সদা তৎপর থাকবে কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *