তৃণমূল চার প্রকার, রামজীবনপুরে বললেন সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৭ মে: তৃণমূল চার প্রকার বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি। আজ রামজীবনপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল চার প্রকার। এক নম্বরন জেলে, দুই নম্বর বেলে, তিননম্বর ডাক এল বলে এবং চার নম্বর ডাক এলেই বিজেপিতে গেল বলে।

সিপিএম- এর রামজীবনপুর এরিয়া কমিটির উদ্যোগে আজ কর্মী বৈঠকের আয়োজন করা হয় শ্রীনগরে দলের কার্যালয়ে। কর্মী বৈঠকে ছিলেন সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি। কর্মী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল চার প্রকার। জেলে তৃণমূল, বেলে তৃণমূল, ডাক এল বলে তৃণমূল এবং ডাক এলেই বিজেপিতে গেল বলে। এইভাবেই তৃণমূলকে আক্রমণ করেন সিপিএম নেতা। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। তিনি বলেন, গ্রুপ ডি আর গ্রুপ সি’র দুর্নীতি শুভেন্দু অধিকারী আর পার্থ চ্যাটার্জি দুজনে মিলে একসাথে করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *