অবিভক্ত মেদিনীপুর থেকে  মন্ত্রী হলেন সাত জন 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয় মন্ত্রিসভায় এবার অবিভক্ত মেদিনীপুর থেকে সাতজন মন্ত্রী হলেন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে পাঁচ জন বিধায়ক  জায়গা পেয়েছেন।

এদের মধ্যে  হুমায়ুন কবীর এবং মানস ভুঁইঞাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ডেবরা থেকে নির্বাচিত  বিধায়ক হুমায়ূন কবীর কারিগরি শিক্ষামন্ত্রী হয়েছেন। সবং বিধানসভা থেকেে নির্বাচিত মানস ভুঁইঞা হয়েছেন জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। এছাড়া  পশ্চিম মেদিনীপুরের শিউলী সাহা ও  শ্রীকান্ত মাহাতো এবং ঝাড়গ্রাম জেলার বিরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। কেশপুর থেকে নির্বাচিত শিউলি সাহা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, শালবনী থেকে নির্বাচিত শ্রীকান্ত মাহাতো ক্ষুদ্রশিল্প প্রতিমন্ত্রী এবং ঝাড়গ্রাম কেন্দ্র থেকে নির্বাচিত বীরবাহা হাঁসদা বন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়াও অবিভক্ত মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর থেকে আরও দুজনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন তমলুক থেকে নির্বাচিত সৌমেন কুমার মহাপাত্র এবং রামনগর থেকে নির্বাচিত অখিল গিরি। সৌমেনবাবুকে সেচ দপ্তরের এবং অখিল বাবুকে মৎস্য দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *