আর্থিক সাহায্য চাওয়ার অজুহাতে চুরি, জলপাইগুড়ির নিউটাউন পাড়ায় ধৃত দুই যুবক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জুলাই: আর্থিক সাহায্য চাওয়ার অজুহাত দেখিয়ে চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়া এলাকায়। হাতেনাতে দুই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। কোতোয়ালি থানায় পুলিশ এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এ দিন নিউটাউন পাড়ার এক বাড়িতে দুই যুবক চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিলেন। ওই বাড়ির এক মহিলা ঘরে ঢুকে টাকা আনতে গিয়েছিলেন। সেই সময় দুই যুবক ঘরের বাইরে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পড়শিরা বিষয়টি দেখে প্রতিবাদ জানায় ও দুই যুবককে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে ভিড় জমে যায় স্থানীয়দের। অভিযোগ, এলাকায় প্রায় দিনই সাইকেল, রান্নার গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ উঠছে। নেশাগ্রস্ত যুবকরা এই ধরণের চুরির ঘটনায় সঙ্গে যুক্ত বলে অনুমান। আটক দুই যুবকও নেশার টাকা জোগাড় করতেই অসামাজিক কাজ করছে বলে অনুমান স্থানীয়দের।

পুলিশ জানায়, দুই যুবককে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিজয় ঠাকুর বলেন, “দুই যুবক এসে ঘরে ঢুকে যাচ্ছিলো। এরপর বাসনপত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ধরে ফেলা হয়। প্রায় দিনই এরমক হচ্ছে। এর আগেও আমার বাড়ি থেকে মোবাইল, পাড়ার বিভিন্ন বাড়ি থেকে সাইকেল সহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *