পরপর দুটি বাড়িতে চুরি উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ২৬ ডিসেম্বর: বাড়িতে কেউ না থাকার সুযোগে পর পর দুটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র কেন্দ্র চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায়। সূত্রের খবর, চুরি যাওয়া সোনার গয়নার মূল্য কয়েক লক্ষ টাকা। উলুবেড়িয়া থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

জানাগেছে, যদুরবেড়িয়ার বাসিন্দা পুলিশ কর্মী শক্তি বেরা শনিবার কর্মস্থলে থাকার পাশাপাশি তার
স্ত্রীও মেদিনীপুরে দেশের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা ছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে দুষ্কৃতীরা দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে চম্পট দেয়।

রাতেই চুরির খবর পেয়ে বাড়িতে আসেন শক্তিবাবু। তিনি জানান, ফাঁকা বাড়ি থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ঘর লন্ডভন্ড করেছে। আলমারি ভেঙ্গে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে গেছে। তার দাবি, চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য কয়েক লক্ষ টাকা।

অন্যদিকে পুলিশ কর্মীর বাড়ি থেকে কিছুটা দূরে থাকেন প্রতিমা সিং। রিষড়ায় মেয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষ্যে শুক্রবার সেখানে গিয়েছিলাম। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে দুটি ঘর লন্ডভন্ড করেছে। তিনটি আলমারি ভেঙ্গে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে গেছে। এমনকি বাড়িতে থাকা ২২ ইঞ্চির একটা স্মাট টিভিও নিয়ে গেছে। তিনি জানান, ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন। এদিকে চুরির খবর পাওয়ার পরেই রবিবার সকালে চুরির তদন্তে এলাকায় যান উলুবেড়িয়া থানার পুলিশ। ‌তারা এলাকায় ঘুরে দেখার পাশাপাশি দুই বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *