ফাঁসিদেওয়ায় পরপর তিনটি মন্দিরের চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য

আমাদের ভারত, শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর:
শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বণিকত এলাকায় পরপর তিনটি মন্দিরের চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালে এলাকাবাসীরা দেখেন মন্দিরগুলিতে প্রধান দরজা ভাঙ্গা রয়েছে। মন্দিরের ভেতরে থাকা বিগ্রহের সোনার অলংকার ও পুজোর সামগ্রী সহ সবকিছুই নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

এরপর এলাকাবাসীরা খবর দেন ফাঁসিদেওয়ার থানার পুলিশকে। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো এলাকায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *