বাগদায় ঘুম পাড়িয়ে একই রাতে পরপর নয়টি বাড়িতে লক্ষাধিক টাকার চুরি, গ্রামে আতঙ্ক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১৪ নভেম্বর: ঘুমের স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে একই রাতে পরপর নয়টি বাড়িতে দুঃসাহসিক চুরি। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বাগদা থানার গাদপুকুরিয়া এলাকায়। আতঙ্কিত এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গাদপুকুরিয়া এলাকার পার্শ্ববর্তী একটি গ্রামে মেলা হচ্ছিল। সেখানে যোগ দিয়েছিলেন গ্রামের অধিকাংশ পরিবারের লোকেরাই। সেই সুযোগে গ্রামে ঢুকে একদল দুষ্কৃতী পরপর নয়টি বাড়িতে রাতের অন্ধকারে গ্রামের নয়টি বাড়িতে চলে দুঃসাহসিক চুরি। গ্রামবাসীরা জানিয়েছে, ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছে। ঘরের আলমারি সহ আবাবপত্র লণ্ডভণ্ড করে কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। কোনো বাড়ি থেকে সোনা রুপোর গয়না আবার কোনো বাড়ি থেকে সাইকেল চুরি হয় বলে দাবি পরিবারের। এমনকি চুরি যাওয়া পরিবারের লোকের দাবি অনুযায়ী বেশ কয়েকটি বাড়ি থেকে খোয়া গেছে নগদ টাকা সোনার গয়না।

এলাকাবাসীদের দাবি, এই এলাকায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। পুলিশ এর আগেও এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। মাঝে একমাস চুরির ঘটনা বন্ধ থাকলেও গতকাল রাতে এক সঙ্গে নয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর ফলে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে বাগদা থানার নাটাবেড়ে ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়াতে হবে এবং যাতে এই ঘটনা পুনরায় না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *