চাকদহে পুলিশের ঘরে চুরি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ সেপ্টেম্বর: পুলিশের ঘরেই চোরের হানা! বুধবার রাতে সোনার গয়না মিলিয়ে বেশ কয়েক হাজার টাকার জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ থানার চাকদহ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসন্তীতলা এলাকায়।

জানাগেছে, রাজিব ভট্টাচার্য দুর্গাপুর ফরিদপুর থানার ওসির স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য এই বাড়িতে থাকতেন। শাশুড়ি মায়ের শরীর খারাপ হওয়ার কারণে দুর্গাপুর নিয়ে গিয়েছিলেন গত ৭ তারিখ সন্ধ্যা বেলায়। বাড়িতে এক বয়স্ক মানুষকে পাহারার কাজে রেখে গিয়েছিলেন। বুধবার রাত এগারোটা নাগাদ তিনি ফোন করে জানান দরজার তালা ভাঙ্গা। দুপুরেই বাড়ি ফিরে আসেন সঙ্গীতা দেবী। তারপর দেখেন আলমারি থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। চাকদাহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তদন্ত শুরু করেছে চাকদহ থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *