নন্দীগ্রামের একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, নন্দীগ্রাম, ২৭ অক্টোবর: বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের দুটো মন্দিরে চুরি হয়েছে, একটা মনসা মন্দির ও একটি রাস মন্দির।

মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্র ও গয়না এবং রাস মন্দিরের প্রাণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনাও ঘটেছে। এক রাতে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চুরির পরিমান জানা যায়নি।


ছবি: সিসিটিভিতে চোরের ছবি।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *