জলপাইগুড়িতে একটি বাড়িতে চুরি, সাত লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ জুন: আবার জলপাইগুড়িতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটলো। প্রায় সাত লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। ঘরের তালা ভেঙ্গে আলমারি থেকে সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পান পাড়ার ঘটনা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় পৌঁছয়।

বাড়ির মালিক শোভম কুমার মিত্র কেন্দ্রীয় সরকারের প্রেস ব্যুরো দফতরে কর্মরত রয়েছেন গ্যাংটকে। তিনি বাড়িতে এসে পরিবারকে নিয়ে শহরের অরবিন্দনগরের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন শুক্রবার। রবিবার বিকেলে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা শাড়ি ঝুলছে। এরপর ঘরে ঢুকে হতবাক তিনি। ঘরের সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আলমারি ভাঙ্গা ও ঘরের একাধিক আসবাবপত্র ভাঙ্গা। সোনার গয়নার বাক্সগুলি পড়ে আছে কিন্তু সোনা নেই। দরজা ভেঙ্গে দুষ্কৃতিরা ঘরে ঢুকে সব সোনা ও টাকা চুরি করে বলে অভিযোগ।

শোভম বাবু বলেন, “২৫ বছর ধরে তিল তিল করে টাকা দিয়ে গয়না তৈরি করেছিলাম স্ত্রীর, সব চুরি হয়ে গিয়েছে। বাড়িতে কাজ হচ্ছিল সেই কাজের ২৫ হাজার টাকা ছিল সেটাও চুরি হয়েছে। চুরি হওয়া সোনার গয়নার দাম প্রায় সাত লক্ষ টাকা। শুধু মাত্র শোয়ার ঘরে চুরি হয়েছে অন্য ঘরে কিছু ছিল না নেই জন্য সেই ঘরগুলোতে যায়নি।”

স্থানীয় কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, কুড়ি বছরে এলাকায় এরকম ঘটনা ঘটেনি৷ হতবাক ঘরের সব ভেঙ্গে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। পুলিশ এসেছে।”
পুলিশ জানায় ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *