মালদা মেডিক্যাল চত্বরের স্নানাগারে চুরির ঘটনা ঘটেই চলেছে

আমাদের ভারত, মালদা, ৯ ডিসেম্বর: মালদা মেডিক্যাল চত্বরে থাকা স্নানাগারে চুরির ঘটনা ঘটেই চলেছে। এদিন দুপুরে আবারো এক চুরির ঘটনায় তুলকালাম পড়ে যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। এদিন মানুয়ারা বিবি(‌৫০)‌ নামে এক মহিলার মোবাইল ও টাকা চুরি যাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, মানুয়ারার বাড়ি মুর্শিবাদাদের ফরাক্কায়। মাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেছেন। এদিন স্নানাগারে স্নান করতে ঢোকার সময় মালদা মিল্কির বাসিন্দা অভিযুক্ত সাবিলা বিবির কাছে তাঁর ব্যাগটি রেখে যান। পরে ফিরে দেখেন ব্যাগ থেকে মোবাইল ও ২৫০ টাকা উধাও। এই ঘটনায় হুলস্থূল পড়ে যায়। পরে অভিযুক্ত মহিলাকে পাকড়াও করে ইংলিশবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় মালদা মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ।

পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞসাবাদ করছে। একই ভাবে মেডিক্যালের স্নানাগারে বেশ কয়েকবার এরকম চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে দিনের-পর-দিন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্নানাগার কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ ঝুলানো হল। নোটিশে বলা হয়েছে নিজের মোবাইল ফোন টাকা পয়সার নিজ দায়িত্বে রাখুন, নিজের ব্যাগ অচেনা মানুষের হাতে দিবেন না সহ বিভিন্ন সতর্ক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *