স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,১০ জুন: গভীর রাতে পরপর দুটি দোকানের দরজা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর স্টেশন রোড এলাকার।

জানাগেছে, গতকাল গভীর রাতে ওই এলাকার একটি স্টেশনারি দোকান এবং একটি সেলুনের দোকানের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা, এরপর সমস্ত কিছু লুটপাট করে। আজ সকালে ওই দুই দোকানের মালিক এসে দেখে দোকানের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এরপর ভেতরে ঢুকে দেখে বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। যদিও এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা এখনো স্পষ্ট হয়নি। এই চুরির ঘটনায় ২ দোকানের মালিক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দোকানদারদের অভিযোগ, বাজার কর্তৃপক্ষ রাতে প্রহরী না রাখায় এই চুরির ঘটনা। এর আগেও একইভাবে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি দোকানদারদের।

