গভীর রাতে পরপর দুটি কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মার্চ: গভীর রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। দুটি কালীমন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। আজ সকালে মন্দিরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুরের রামনগরচর এলাকার।

জানা গেছে, ওই এলাকার একটি প্রাচীন কালীমন্দিরে গতকাল গভীর রাতে গ্রিলের তালা ভেঙ্গে কালি মূর্তির গা থেকে সোনার গহনা সহ প্রণামী বাক্সর টাকা, এছাড়া আরও বেশকিছু রূপার গয়না চুরি হয়ে যায়, যার মূল্য লক্ষাধিক টাকা।

ঠিক তেমনই ওই এলাকার একটি গৃহস্থ বাড়ির কালী মন্দিরে একইভাবে চুরির ঘটনা ঘটে। সেখানোও প্রায় কয়েক হাজার টাকার গয়না চুরি গেছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা।

স্বভাবতই একই রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনার স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে সাধারণ মানুষের সাথে কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *