পুরুলিয়া শহরে মোবাইলের দোকানে চুরি

সাথী দাস, পুরুলিয়া, ২৩ অক্টোবর: নবনীর ভোররাতে চুরির ঘটনা ঘটল। ঘটনা পুরুলিয়া শহরের ২ নম্বর ওয়ার্ডের সাহেববাঁধ রোডের। ভোরের দিকে ৩টের পর একটি মোবাইলের দোকানের সাটার কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকানে থাকা সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে বস্তা ভর্তি করে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সকালে এসে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন সাটার কাটা। গতকাল অষ্টমী হওয়ায় রাতে শহরে প্রতিমা দেখার ভিড় ছিল, একাধিক মোড়ে পুলিশের পিকেট থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়েও প্রশ্ন উঠছে।

দোকানের মালিক জানান, গত শনিবার দোকান বন্ধ
করেছিলেন। গতকাল রবিবার হওয়ায় দোকান বন্ধ ছিল। আজ সকালে দোকান খুলতে এসে দেখা যায় সাটার কাটা। দোকানে থাকা চুরি হওয়া মোবাইলের মূল্য ২০-৩০ লক্ষ টাকা। এছাড়া দোকানের নগদ প্রায় ৭৯-৮০ হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে যায়। ঘটনায় পুরুলিয়ার সদর থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *