আরামবাগে দোকানে চুরি

আমাদের ভারত, আরামবাগ, ২৯ জুলাই: আরামবাগে দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আরামবাগ থানার অন্তর্গত পারুল এলাকায় বুধবার রাতে একটি দোকানে তালা ভেঙ্গে চুরি হয়। পান, স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে নগদ টাকা ও মালপত্র সহ প্রায় ২৫ হাজার টাকার চুরি হয়েছে বলে জানা গেছে। দোকানের মালিক সুবল সাঁতরা বলেন, “সকালবেলায় দোকান খুলতে এসে দেখি তালা ও দরজার একাংশ ভেঙ্গে দোকানে থাকা টাকা ও অন্যান‍্য মালপত্র চুরি গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *