পুরুলিয়ার পুরানো পুলিশ লাইন মোড়ের কাছে একটি বাড়িতে চুরি

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর: পুরুলিয়ার মফস্বল থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই বড়সড় চুরির ঘটনা ঘটল। পুরুলিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরানো পুলিশ লাইন মোড়ের কাছে একটি গৃহস্থের বাড়িতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দরজা, আলমারি ভেঙ্গে প্রায় ১০ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গিয়েছে বলে বাড়ির সদস্যদের দাবি। চুরি গিয়েছে সোনার চুরি, কানের দুল, হার, আংটি সহ সোনার বিভিন্ন জিনিসপত্র।

ওই পরিবারের সদস্যা অনিক বিশ্ব বলেন, “রাত দেড়টার পর থেকে ভোর সাড়ে চারটার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। যে ঘরপ চুরি হয় সেই ঘরে কেউ ছিলেন না। সেখানে থাকা আলমারির তালা ভেঙ্গে সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা।”

ঘটনায় পুরুলিয়া শহরে পুলিশি নিরাপত্তার দিকে আঙ্গুল তুলেছে পরিবারের সদস্য সদস্যারা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *