স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ফেব্রুয়ারি: রবিবার সকালে নদিয়ার বেলেমাঠ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি টাকা ভর্তি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন এক যুবক। মানিব্যাগটি খুলতেই যুবকের চক্ষু চড়কগাছ। দেখেন মানিব্যাগে রয়েছে ভর্তি টাকা এবং তার সাথে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও একটি ফোন নাম্বার। ওই যুবক বেলে মাঠের বাসিন্দা নাম অর্ঘ্য মুখার্জি। তিনি বলেন, মানিব্যাগ থেকে পাওয়া ফোন নম্বর দেখে ফোন করি। তখনই জানতে পারি ঐ মানিব্যাগটি একটি লরি চালকের। লরি চালকের বাড়ি মুর্শিদাবাদ, নাম রাজা শেখ। মুর্শিদাবাদ থেকে ভাড়া নিয়ে যাচ্ছিলেন বারাসতে।
লরি চালক রাজা শেখ বলেন, কখন কিভাবে মানিব্যাগটি পড়ে গিয়েছে বুঝতে পারিনি। তবে ওই মানিব্যাগটি লরি চালকের হাতে তুলে দিতে পেরে খুশি অর্ঘ্য। তার এই সততাকে সাধুবাদ জানিয়েছেন লরি চালক থেকে স্থানীয় মানুষ সকলে।

