কাজ খুইয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মার্চ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক সুমন অধিকারী। মাস ছয়েক আগে অভাব-অনটনের কারণে কর্মসূত্রে ইউক্রেনে পাড়ি দিয়েছিল সুমন, তারপর সব ঠিক ঠাকই চলছিলো। ইউক্রেনে প্রথম অ্যাটাক করার মুহূর্তে তিনি চোখের সামনে দেখেন, বিস্ফোরণের আওয়াজে থর থর করে কাঁপছে মাটি। প্রাণ বাঁচাতে প্রায় ১২০ কিলোমিটার পায়ে হেঁটে পোল্যান্ড বর্ডারে পৌছন। তারপর ১৭ ঘণ্টা সীমান্তে দাঁড়িয়ে অবশেষে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ঘরে ফিরল শান্তিপুর কাশ্যপ পাড়ার যুবক সুমন অধিকারী। সেই রোমহর্ষক স্মৃতি মনে করে এখনো শিউরে উঠছেন। তবে যে কর্মসংস্থানের জন্য ইউক্রেনে যাওয়া সেই কর্ম সংস্থান থেকে বঞ্চিত হয়ে গেল সুমন। সে কারণেই মন আরো খারাপ, কিভাবে সংসার চলবে সেই চিন্তা আরো কুরে কুরে খাচ্ছে সুমনকে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরাতে স্বস্তিতে পরিবার এবং শান্তিপুর বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *