বাঘমুন্ডির খয়রাবেড়া ড্যামে তলিয়ে গেল যুবক

সাথী দাস, পুরুলিয়া, ২৪ এপ্রিল: বিয়ে বাড়ি অনুষ্ঠানে যোগ দিতে এসে ড্যামে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটি অঞ্চলের খয়রাবেড়া ড্যামে।

জানা গিয়েছে, শুক্রবার ঝাড়খণ্ডের চান্ডিল থেকে বাঘমুন্ডির বুড়দা গ্রামে মামার বাড়িতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেন দেবরাজ মাছুয়ার নামে বছর (২২)এর এক যুবক। আজ সকালে ওই যুবক গ্রামের পাশে দুই সঙ্গীকে নিয়ে খয়রাবেড়া ড্যামে স্নান করতে যান। স্নান করে অন্যরা জল থেকে উঠে আসলেও দেবরাজ জলে তলিয়ে যায়। ঘটনার পর বাঘমুন্ডি থানার পুলিশ এসে উদ্ধার কাজ চালালেও দুপুর পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি। এর পরই রঘুনাথপুর থেকে বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়। এদিন বিকেলে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি জলে নেবে দেবরাজের দেহ উদ্ধার করে। দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *