ভয়ংকর কাণ্ড! সালিশি সভা চলাকালীন ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কাটল যুবক

আমাদের ভারত, মালদা, ৮ সেপ্টেম্বর: সালিশি সভা চলাকালীন ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কাটল যুবক। ঘটনাটি মালদার মানিকচকের নুরপুরের। যুবকের নাম খোরশেদ মমিন।

জানাগেছে, এক বছর আগে খোরশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী ঝামেলা চরমে ওঠে। গত এক বছরে বেশ কয়েকবার সালিশি সভা হয়। অভিযোগ, কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হলে খোরশেদ নিজের স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করে। তারপর তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। মঙ্গলবার বাপের বাড়ির লোকজন সহ তার স্ত্রী বাড়ি ফিরে আসে। কিন্তু খোরশেদ তার স্ত্রীকে বাড়িতে উঠতে দিতে নারাজ। শেষমেষ গ্রামের লোকজন নিয়ে সালিশি সভা বসায়।

সালিশি সভায় খোরশেদ সাফ জানায় যে সে তার স্ত্রীকে রাখবে না। কিন্তু গ্রামের লোকজন স্ত্রীকে বাড়িতে রাখার জন্য চাপ দেওয়ায় সালিশি সভার মধ্যে সকলের সামনে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে। সালিশি সভায় উপস্থিত গ্রামের লোকজন তাঁকে আটকায়। তার আগেই পুরুষাঙ্গের বেশির ভাগ অংশই কেটে ফেলে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা খোরশেদকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *