সাথী দাস, পুরুলিয়া, ৭ ডিসেম্বর: পুরুলিয়া ষ্টেশন চত্বরে গাছের মগ ডালে উঠল এক ব্যক্তি। সকাল থেকে ওই ব্যক্তিকে সুরক্ষিত ভাবে নামাতে রাজ্যের নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারি দল, দমকল এসে উদ্ধার কাজ শুরু করে।

জানাগেছে, যুবকের নাম অজিত মাহালি। বাড়ি আড়ষা থানার ছোট বলরামপুর গ্রাম এলাকায়। কী কারণে তিনি এই কাজ করেন তা জানার চেষ্টা করছে পুরুলিয়া জি আর পি থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে কলকাতায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে কেউ বাড়ি থেকে নিয়ে যান। কাজ না পেয়ে ভয়ে পুরুলিয়া শহরের রেলস্টেশনের কাছে একটি অশ্বত্থ গাছে উঠে পড়ে আংশিক মানসিক ভারসাম্যহীন ওই যুবক।

অবশেষে ঘন্টা দেড়েকের চেষ্টায় যুবককে নামিয়ে আনা সম্ভব হয়। তাঁকে পুরুলিয়া জি আর পি থানায় নিয়ে যাওয়া হয়। সাতসকালে ওই যুবককে গাছ থেকে উদ্ধার ঘিরে ধুন্দুমার কান্ড ঘটে যায়।

