স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ এপ্রিল: মর্নিং ওয়াকে বেরিয়ে মৃত্যু হল এক মহিলার। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে।
জানা গেছে, আজ ভোর ৫ টা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন ঐ মহিলা, সেই সময় কে বা কারা তাকে গুলি করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। পরিবারের তরফ থেকে জানা যায়, তার কারো সাথে কোনো ঝামেলা ছিল না। তবে কারা এই ভাবে মারলো তাকে?

নবদ্বীপ বাসস্টান্ডের একটি কারখানার পাশে ড্রেনের সামনে থেকে উদ্ধার হয় দেহটি। পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসারত ডাক্তাররা মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ।

