ভাইফোঁটা নয়, ইংরেজবাজারে বোনফোঁটা দিলেন মহিলার

আমাদের ভারত, মালদা, ১৯ নভেম্বর: “বোনদের তোর বাড়ুক আয়ু, বোনের জন্য এই ফোঁটা। ক্যালেন্ডারে নাই বা থাকুক, বোনেদের মঙ্গলে হোক বোন ফোটা।” বোনেদের মঙ্গলের জন্য বোন ফোঁটার আয়োজন করে থাকেন মহিলারা। গত তিন বছর ধরে ইংরেজবাজার শহরে এই ফোঁটার আয়োজন করে আসছেন শহরের বেশ কিছু মহিলা।

কলেজ পড়ুয়া থেকে স্কুলশিক্ষিকা বিভিন্ন পেশার মহিলারা এই অনুষ্ঠানে যোগদান করেন। নিজেদের উদ্যোগেই বোন ফোঁটার আয়োজন করেন তারা। কেবল মালদা জেলা বা পশ্চিমবঙ্গে নয় সমগ্র পৃথিবী জুড়ে এই ফোঁটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।

২০১৯ সালে প্রথম আয়োজন করা হয় বোন ফোঁটার। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন বন্ধু প্রথম উদ্যোগ নেন ফোঁটার। ভাইদের জন্য নির্দিষ্ট দিন থাকলেও ক্যালেন্ডারে বোনেদের জন্য কোনও নির্দিষ্ট দিন নেই বলে বোন ফোঁটা হবে না তা হতে পারে না। এই চিন্তা ভাবনা থেকেই বোনেদের মঙ্গলের জন্য গুরু পূর্ণিমার দিন আয়োজন হয় এই ফোটার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বানিয়ে আয়োজন চলে। ফোঁটা দেওয়া এবং নেওয়ার সংখ্যাও বাড়ছে দিন দিন। গোটা পৃথিবী জুড়ে এই বোন ফোটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *