চুঁচুড়ায় গাছ পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু মহিলার

আমাদের ভারত, হুগলী, ৬ সেপ্টেম্বর: চুঁচুড়া পৌরসভার ২৮ নং ওয়ার্ডে কনকশালী বোস ঘাট এলাকায় আমফানে ক্ষতিগ্রস্থ একটি কদম গাছের ডাল ভেঙ্গে পড়ে মৃত্যু হল এক মহিলার। টালির ঘরের উপর পড়ায় ঘুমের মধ্যেই মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত মহিলার নাম বিজলি দাস। তাঁর স্বামী বিশ্বনাথ দাস পেশায় রিক্সা চালক। সুজয় দাস নামে তাঁদের একটি ছেলে আছে। গতকাল রাতে তিনজনই তাঁদের টালির ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর রাতে আমফানে ক্ষতিগ্রস্ত একটি গাছটি সশব্দে টালির চালের ওপর ভেঙ্গে পড়ে। চাল ভেঙ্গে খাটে ঘুমন্ত বিজলি দেবীর শরীরে গেঁথে যায়। কোনও রকমে পাড়া প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
মৃত মহিলার ছেলে সুজয় দাস ও পাড়া প্রতিবেশীরা জানায় গাছটি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পৌরসভা গাছ কাঠতে এলে স্থানীয় এক যুবক পাপ্পু চ্যাটার্জি কাটতে বাধা দেয়, তার ফলেই আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *