স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার ঘাটালের কুঠিঘাটের বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: স্বামীকে ফিরে পাওয়ার জন্য ধর্নায় বসলেন স্ত্রী। ঘাটাল থানার অন্তর্গত কুঠি ঘাটের ঘটনা।

কুঠিঘাটের বাসিন্দা বিবেক ভুঁইঞা কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। সেখানেই পরিচয় হয় বারাসতের বাসিন্দা মোনালিসা জোয়ারদারের সঙ্গে। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং ঘাটালে চলে আসেন বিবেক। গতকাল সেখানে হাজির হন মোনালিসাও। বিবেকের পরিবার মোনালিসাকে মেনে নিতে চাইছে না।
অভিযোগ, বিবেক মোনালিসার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না।

এই অবস্থায় থানা এবং আদালতের দ্বারস্থ হচ্ছেন মোনালিসা। পাশাপাশি বিবেকের কুঠিঘাটের বাড়ির সামনে রেজিস্টির কাগজপত্রের প্রমাণ সহ ধর্নায় বসেছেন তিনি। মোনালিসার অভিযোগ, যে ব্যাগে মোনালিসার বিভিন্ন কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ জিনিস আছে তা বিবেক দিতে চাইছে না। মোনালিসা চাইছেন তার স্বামীর সাথে থাকতে এবং স্বামীকে ফিরে পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *