পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৮ অক্টোবর: মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল, নয় তো হারিয়ে গিয়েছিল। এমন প্রায় ১০০টি মোবাইল উদ্ধার করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হল মঙ্গলবার।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেগুলিকে ট্র্যাক করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। সেগুলিই উদ্ধার করেছে জেলা পুলিশ। মোবাইল ফিরিয়ে দেওয়াতে খুব আনন্দিত মোবাইলের প্রকৃত মালিকরা। আজ জেলা পুলিশের হেড কোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়।

