বাংলাদেশের মিলের জলে দুষিত হচ্ছে চূর্ণি নদীর জল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, 10 জুলাই
প্রতি বছরে দু’তিনবার দূষিত হয়ে কালো হয়ে যায় চুর্ণি নদীর জল। ফলে মৃত্যু হয় নদীতে থাকা মাছের আর তার সঙ্গে বিভিন্ন রকম জলবাহিত রোগে ভুগতে হয় রাণাঘাটের রামনগর গ্রামের মানুষদের।

অভিযোগ, প্রতিবছর দু’তিনবার বাংলা দেশের দর্শনার চিনি মিলের জল ছাড়া হয় এই চূর্ণি নদীতে। ফলে চূর্ণি নদীর জল দূষিত হয়ে কালো রং ধারণ করে। যার ফলে নদীর পাশ্বর্বতী এলাকায় দুর্গন্ধ ছরায়। ওই এলাকার অনেকেই স্নান করেন এই নদীর জলে ফলে তাদের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়।অভিযোগ বার বার প্রশাসনের কাছে জানিয়েও মেলেনি সুরাহা।

ঐ গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন এই সমস্যাটা প্রতিবছর এই সময় আসলেই দেখা যায়। এই সমস্যা নিয়ে আমরা মহকুমাশাসককে জানিয়েছি। দেখা যাক ওনারা কি ব্যবস্থা নেন। আর এটাতো শুধু আমাদের গ্রামের সমস্যা নয় এটা একটা দেশের সমস্যা, আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারটার ওপর নজর দিলে এখানকার মানুষের সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *