ঝড়ে পূর্ব মেদিনীপুরের মানুষকে সাহায্যের জন্য হেল্প লাইন চালু করল বিশ্ব হিন্দু পরিষদ

আমাদের ভারত, ২৬ মে: আগামীকাল ২৬ মে সমুদ্র উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় যস। দক্ষিণবঙ্গের সর্বত্র প্রভাব পড়তে চলেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় প্রশাসনের পক্ষ থেকে আগেই মানুষকে সতর্ক করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকাল থেকেই নন্দীগ্রামে রয়েছেন এবং জেলার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। একইভাবে এবার বিশ্ব হিন্দু পরিষদ এলাকার মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এলে। এইজন্য তারা কিছু ফোন নম্বর ঘোষণা করেছে। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখার্জি জানিয়েছেন, ঝড়ের সময় যদি কোনও মানুষ বিপদে পড়ে অথবা ঝড় পরবর্তী সময়ে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তার কাছাকাছি আমাদের যে টিম রয়েছে তাদের ফোন করলেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এজন্য বিভিন্ন এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা বিশেষ টিম তৈরি করে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

কাঁথি 1- 9134795995
কাঁথি 2- 9800514397
কাঁথি 3- 6382495569
রামনগর 1- 6295728652
রামনগর2- 9635552138
এগরা 1- 9932221612
এগরা 2- 7001 762 923
খেজুরি 1- 9734530653
খেজুরি 2- 8509135712
ভগবান পুর 1- 8670826348
ভগবান পুর 2- 9733346836
পটাশপুর 1- 9641502208
পটাশপুর 2- 8695423513

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *