নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ মে:
দুর্গতদের সাহায্য করতে ফোন নম্বর প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ। পূর্ব মেদিনীপুরের জন্য বেশ কয়েকটি নম্বর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে দুর্গতদের সব রকম সাহায্য করতে প্রস্তুত হিন্দু নেতারা।
ঘুর্নিঝড় যসের কারণে সবথেকে ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের মানুষদের উদ্ধারকাজে নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিশ্ব হিন্দু পরিষদ। মেদিনীপুরে তাদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের প্রতিটি সদস্য গতকাল থেকেই সমুদ্র উপকুলবর্তী এলাকাগুলিতে রয়েছেন। কাঁথি, রামনগর, এগরা, খেজুরি, ভগবানপুর, পটাশপুরের নেতাদের ফোন নম্বর এলাকায়- এলাকায় পোস্টারের মাধ্যমে বিলি করেছেন স্থানীয় হিন্দু নেতারা। দুর্যোগে বিপদে পড়লেই মাত্র একটা ফোন করলেই তাদের সাহায্যে চলে যাবেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌরিশ মুখার্জি বলেন, আমরা সব সময় হিন্দু সমাজের জন্য কাজ করি। যশের কারণে অনেক হিন্দুর বাড়ি ঘর ক্ষতি হতেপারে। হিন্দু সমাজের রক্ষার জন্যই আমরা পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়াগুলিতে নেতৃত্বের নম্বর সামনে এনেছি। বিশ্ব হিন্দু পরিষদ সাধ্যমত দুর্গতদের সাহায্যে এগিয়ে আসবে।

