জে মাহাতো, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: নদী থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন গ্রামবাসীরাl তাদের অভিযোগে গ্রেফতার হল খাদান মালিক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভবানীপুর অঞ্চলের।
ভবানীপুরে কংসাবতী নদী থেকে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছিল বলে গ্রামবাসীরা ডেবরা থানা এবং বি এল আর ও অফিসে ২৫ শে জানুয়ারি লিখিত অভিযোগ করেl সেই অভিযোগের ভিত্তিতে ২৭ শে জানুয়ারি বি এল আর ও এবং ডেবরা থানার ওসি সরজমিনে খতিয়ে দেখতে গেলে গ্রামবাসীদের অভিযোগ সত্যি প্রমাণ হয়l আধিকারিকরা দেখেন যে অংশটুকুতে বালি তোলার অনুমতি রয়েছে তার থেকে প্রায় দু হাজার ফুট এলাকার বালি চুরি করেছে খাদান মালিকl গ্রামবাসীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার পর বি এল আর ও ওই খাদান মালিকের বিরুদ্ধে ডেবরা থানা অভিযোগ দায়ের করেনl সেই অভিযোগ পাওয়ার পর শনিবার খাদান মালিকে ডেবরা থানার পুলিশ গ্রেপ্তার করে।

