দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, রাধাকৃষ্ণপুরে পথ অবরোধ গ্রামবাসীদের

কুমারেশ রায়, মেদিনীপুর, ২২জুন:
দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সেই রাস্তা। প্রশাসনসহ জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও রাস্তা সরানো হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের সিদ্ধান্ত স্থানীয়দের।

মঙ্গলবার সকাল থেকে, দাসপুর–সাগরপুর রাস্তায় রাধাকৃষ্ণপুর সর্বজনীন তলায় স্থানীয় বাসিন্দারা অবরোধ শুরু করেন, সর্বজনীন তলা থেকে বড় শিমুলিয়া পর্যন্ত রাস্তাটি সারানোর দাবি তাদের। অবরোধকারিরা জানান, রাস্তাটি চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন মহলে রাস্তাটি সরানোর দাবি জানিয়ে এসেছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাস্তা সারানোর কোনো উদ্যোগ নেই।
অনির্দিষ্ট কালের জন্য পথ অবরোধ শুরু করলেও, দাসপুর থানার পুলিশ গিয়ে স্থানীয়দের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি রাস্তা সারানো না হয় তাহলে এর পরে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *