মাটি বোঝাই ভ্যান উল্টে মৃত্যু খালাসির, গুরুতর আহত চালক, চাঞ্চল্য দাসপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: ইঞ্জিন চালিত ভ্যান মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার কারণে মৃত্যু হল খালাসির। গুরুতর আহত চালক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়।

জানা গিয়েছে, মৃত খালাসির নাম শুভ দোলই। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল নাগাদ খুকুড়দহ থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি হঠাৎ রাস্তার পাশে উল্টে যাওয়ায় এই ঘটনাটি ঘটে। এরপর গুরুতর আহত চালককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *