কল্যাণীর গয়েশপুরে ভ্যানচালক লটারিতে পেলেন এক কোটি টাকা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
গয়েশপুরের এক ভ্যানচালক লটারিতে পেলেন এক কোটি টাকা। ১৫ বছর ধরে একটানা ভ্যান চালিয়ে কোনওরকমে কষ্টেসৃষ্টে চলছিল সংসার। এই কষ্টের জীবনে হঠাৎ এল আনন্দ সংবাদ। রাতারাতি হয়ে উঠলো কোটিপতি, লটারিতে জিতে গেল এক কোটি টাকা।

বাড়ি গয়েশপুর ৮নং ওয়ার্ডে, নাম তাপস দাস, বয়স ৩৬ বছর। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা খুশি, খুশি প্রতিবেশিরা। খুশিতে তাপসবাবুর দাদার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তিনি বলেন ভাই খুব কষ্টেই চলতো, বাবা নেই, আমি চাই এখন ভাই কিছু ব্যবসা করুক, খুশি তাপসবাবুর মা, তিনিও জানান যে এখন ছেলে কিছু করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *