নদিয়ার গয়েশপুর থেকে কিশোরীর অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই:
কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কবর স্থানের পাশে। নিহত কিশোরীর নাম সোমা সাহা, বয়স ১৭। পিতার নাম উত্তম সাহা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী এবং কল্যাণী থানায় একটি মিসিং ডায়রি করা হয়। আজ সকালে ঐ স্থান থেকে পচা গন্ধ বের হতেই সন্দেহ হয় পথ চলতি মানুষের। এরপর কল্যাণী থানায় খবর দিতে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে পরিবারের থেকে জানা যায় যে প্রণয় ঘটিত কারণে মেয়ের এই দুর্ঘটনা। তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, গয়েশপুরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ্ত দাসের সঙ্গে সম্পর্ক ছিল সোমার। সোমার বাবা সুদীপ্ত দাসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আরও জানা গিয়েছে, ছেলেটি এক বছর আগে বিয়ে করে। পাশাপশি সোমার সঙ্গেও প্রেমে জড়িয়েছিল সে। গাড়ি চালাত সুদীপ্ত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *