আমাদের ভারত, ২১ জুন: পর্যায়ক্রমে সনাতনী আন্দোলনে নামছে সংযুক্ত হিন্দু ফ্রন্ট। শুক্রবার তারা কলকাতায় শ্রী চৈতন্য কীর্তনের ডাক দিয়েছে।
সংগঠনের সভাপতি শঙ্কর মণ্ডল এ খবর জানিয়ে বলেন, “২৪ জুন একাদশীর দিন বহুবাজরে ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড় থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত হবে আমাদের কর্মসূচি, সনাতনী জাগরণ। আগামী জুলাই মাসের শুরুতেই রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হবে। অবশ্যই সাধুসন্তদের নিয়ে করা হবে এই ব্যাপক চার্যসূচি।“
শঙ্করবাবু বলেন, “আমাদের এই রাজ্যে সরকারি মদতে দেশবিরোধী শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাকে প্রতিহত করার জন্য সমঝোতা করে বিরোধী শক্তি হিসেবে টিকে থাকার মাধ্যমে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বরং বারে বারে নানান আছিলায় বেছে বেছে হিন্দুদের বাড়িতে, দোকানে, আগুন জ্বলবে। আর ব্যক্তি বা নেতারা ১০০ কোটি ভারতবাসীর ভাবাবেগে আঘাত করে কখনও শিবলিঙ্গের ওপর কণ্ডোম পড়াবে, কখনও শিবলিঙ্গকে শিবের প্রতীক না মেনে শিবলিঙ্গকে যৌনাঙ্গের সঙ্গে তুলনা করে কুরুচিকর মন্তব্য করবেন। একাধিক থানায় এফ আই আর হলেও পুলিশ এখনও পর্যন্ত এ ব্যাপারে পদক্ষেপ করেনি।“

