নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ১৭ জুন:
মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূলে যোগদান করার পরই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে নিরাপত্তা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন তিনি। সেইমত আজ নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তৃণমূলে যোগদান করার সময় মুকুল রায় কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েই তৃণমূল ভবনে গিয়েছিলেন। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তৃণমূলে যোগদান করার পরেই মুকুল রায় অবশ্য জানিয়েছিলেন, আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছি।
যোগদান করার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যপুলিশ মুকুল রায়ের নিরাপত্তা দিয়েছিল। জেড ক্যাটাগরীর সিকিউরিটি মুকুল রায়ের জন্য বরাদ্দ করেছে রাজ্য প্রশাসন। শুধু মুকুল রায় নন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছেড়েছেন তার পুত্র শুভ্রাংশু রায়। তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়েছিলেন।

