“নির্লজ্জ সরকারের কুৎসিত মানসিকতা বাংলার মানুষ দেখছে”, মমতাকে তোপ অধীরের

আমাদের ভারত, ৬ জুন: ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সোমবার হাইকোর্ট তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীরবাবু সোমবার দুপুরে টুইটারে লেখেন, “কলকাতা হাইকোর্টে কোষাগারের টাকা খরচ করে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনিদের বাঁচানোর চেষ্টা সফল হল না। দিদির সরকার সুপ্রিম কোর্ট যাবার প্রস্তুতি নিচ্ছে। নির্লজ্জ সরকারের কুৎসিত মানসিকতা বাংলার মানুষ দেখছে।

আমরা বলেছি কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক ও দোষীদের সাজা হোক। দিদি আজ আক্রমণকারী ও খুনীদের সেবক। জানি কারও কোনও নিন্দা আপনার গায়ে লাগে না তবুও আপনার এই মানসিকতার আবারও নিন্দা করছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *